বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে

বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে

বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলা মাঠে গড়াতে বাকি আর মাত্র একদিন। দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি লিগটির পর্দা উঠবে ২৬ ডিসেম্বর, সিলেটে। তবে তার আগে বড় চমক দিলো নবাগত ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর পর এবার তারই ছেলে হাসান ইসাখিলকেও দলে ভিড়িয়েছে তারা। ফলে বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নামবেন বাবা ও ছেলে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী বিষয়টি নিশ্চিত করে সময় সংবাদকে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আজই দলের সঙ্গে যোগ দিতে পারেন হাসান ইসাখিল। 

বিপিএলে বাবা-ছেলের একসঙ্গে খেলার ঘটনা প্রথমবার হলেও ক্রিকেটে এটি প্রথম নয়। এর আগে আফগানিস্তানের ঘরোয়া লিগে একই দলের হয়ে খেলেছেন মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।