বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেরানীগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

কেরানীগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

কেরানীগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ তিন নারী গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছে র‍্যাব। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— হাসিনা বেগম (৪৮), হেনা আক্তার (৩০) ও মোসা. রুবি (৩২)। 

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‍্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের খোলামোড়া এলাকার একটি পাঁচতলা ভবনে অভিযান চালায়। এ সময় তিন নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে গাঁজার পাশাপাশি মাদক বিক্রির নগদ ৫৪ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে শরীরে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।

উদ্ধার করা মাদকদ্রব্যসহ তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।