বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেবুর অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে যা জানা গেল

জেবুর অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে যা জানা গেল

জেবুর অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে যা জানা গেল

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনার তুঙ্গে, ঠিক সেই সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন রসদ হয়ে উঠেছে তার পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ঢাকায় ফিরেছেন। তাদের সঙ্গেই দেশে এসেছে জেবুও।সাইবেরিয়ান জাতের এই লোমশ বিড়ালটি মূলত জাইমা রহমানের পোষা হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর কারণে এটি এর মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছে।
 জেবুর নামে খোলা ফেসবুক পেজটিতে হালকা রসিকতা ও ব্যঙ্গধর্মী কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, যা অল্প সময়ের মধ্যেই বিড়ালপ্রেমী ও তরুণদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী ও দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ পেজটিকে অফিশিয়াল বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।