দেশের মাটিতে লাখো মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দর থেকে ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) যাওয়ার পথে অভ্যর্থনা জানাতে অপেক্ষারত নেতা-সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন গ্রহন করেন তিনি। দুপুর ১টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিবাদন গ্রহনের চারটি ছবি শেয়ার করে সেখানে তারেক রহমান লেখেন, সবার প্রতি কৃতজ্ঞতা।
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।
