সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে ভাষণ দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৪টায় তিনি বক্তব্য শুরু করেন তিনি। এর আগে একটি বুলেট প্রুফ বাসে করে তিনি সেখানে পৌঁছান। এ সময় তারেক রহমানকে এক নজর দেখতে রাস্তার দুধারের জনস্রোতকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি।   

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন।  

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয় বিমানটি।

বাংলাদেশের আকাশে প্রবেশের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন তারেক রহমান। তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় আজ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে রাতই সংবর্ধনাস্থল ও এর আশপাশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ লোক জড়ো হন ওই এলাকায়। বৃহস্পতিবার সকালে পুরো ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশবাসী অপেক্ষমাণ। তাকে (তারেক রহমান) একনজর দেখার জন্য, দুটি কথা শোনার জন্য।’ তিনি বলেন, ‘আমরা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের ইতিহাসে বিগত ৫৫ বছরের ইতিহাসে যে অবিস্মরণীয় ঘটনা আজ ঘটতে যাচ্ছে, দেশবাসী ও বিশ্ববাসী দেখবে। আমরা আশা করি, এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো।’ 

সংবর্ধনা মঞ্চ থেকে অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করবেনি তিনি। সেখান থেকে হাসপাতালে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থাকবেন এবং এরপর সরাসরি গুলশানে নিজ বাসায় যাবেন তিনি।