রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ সালের সেরা ১০ গান কোনগুলো

২০২৫ সালের সেরা ১০ গান কোনগুলো

২০২৫ সালের সেরা ১০ গান কোনগুলো


চলতি বছরের সেরা দশ গানের তালিকা তৈরি করছে বিবিসি। এই তালিকায় যেমন জায়গা পেয়েছে লেডি গাগা, ব্যাড বানির মতো প্রতিষ্ঠিত তারকার গান; তেমনই আছে চ্যাপেল রোন, অ্যাডিসন রের মতো তরুণ শিল্পীর সিঙ্গেলও। এসব গানে প্রেম, যৌনতা থেকে ট্যাক্স—শীর্ষ দশে জায়গা পাওয়া গানগুলোতে উঠে এসেছে যাপিত জীবনের নানা প্রসঙ্গ। তবে বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিঙ্গেলগুলো সমালোচকদের খুব একটা টানেনি। জেনে নেওয়া যাক ২০২৫ সালের সেরা ১০ সিঙ্গেলের গল্প১০. ওয়েনসডে, ‘এলডারবেরি ওয়াইন’
মার্কিন অল্টারনেটিভ রক ব্যান্ড ওয়েনসডের ‘ব্লিডস’ অ্যালবামের ‘এলডারবেরি ওয়াইন’ গানটি মুগ্ধ করেছে সমালোচকদের। ব্যান্ডের ভোকালিস্ট কার্লি হার্টসম্যানের কণ্ঠে গানটি এমনিতে শুনতে নিরুত্তাপ মনে হলেও এতে রয়েছে চাপা অস্বস্তি। গানটি শুনলে মনে হয়, গায়িকা যেন অস্বস্তিকর কোনো সত্য বলতে চাইছেন।গানে এলডারবেরি ফলকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এলডারবেরি ফল ঠিকভাবে ব্যবহার করলে ওষুধের কাজ করে আর ভুল করলেই হয়ে যায বিষ। গানটি এমন একটি সম্পর্কের টানাপোড়েন তুলে ধরে, এটা যে বিষাক্ত তা জেনেও ছেড়ে যেতে পারছেন না।