মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাঠে মুখ থুবড়ে পড়লেন ঢাকার সহকারী কোচ, পাঠানো হলো হাসপাতালে

মাঠে মুখ থুবড়ে পড়লেন ঢাকার সহকারী কোচ, পাঠানো হলো হাসপাতালে

মাঠে মুখ থুবড়ে পড়লেন ঢাকার সহকারী কোচ, পাঠানো হলো হাসপাতালে


শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু করছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ওয়ারিয়র্সরা। ম্যাচের আগে মাঠে অসুস্থ হয়ে পড়েন ঢাকার সহকারী কোচ মাহবুব আলম জাকি।সিলেটে নিজেদের প্রথম ম্যাচের আগে অনুশীলন করছিল ঢাকা। দলের খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহমুব আলম জাকি। এ সময় হঠাৎ তিনি মাঠে মুখ থুবড়ে পড়েন। দ্রুতই ঢাকার সহকারী কোচ জাকিকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসাটেশন) দেয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে।


পরবর্তীতে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন তিনি। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়নি।