ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর প্রার্থী হিসেবে মাওলানা রমজান আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরিফুর রহমান, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মাসউদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রাফিউল ইসলাম সোহেল, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম আকন্দ, আইনবিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ এবং অর্থবিষয়ক সম্পাদক মো. আক্তারুজ্জামান প্রমুখ।
এ সময় মাওলানা রমজান আলী বলেন, “গত ১৭ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ এবার আমাকে ভোট দেবে। ইসলামী আন্দোলন ইসলাম, দেশ ও মানবতার জন্য কাজ করে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না; আমরা ইবাদতের জন্য রাজনীতি করি।”
তিনি আরও বলেন, “সুন্দরগঞ্জের মানুষ ইসলামপ্রিয় মানুষ। এবার ৮ দলীয় জোটের ভোটব্যাংক একটি হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আজ আমি মনোনয়নপত্র তুলেছি। আমরা দলীয় সিদ্ধান্তের আলোকে নির্বাচনে অংশ নেব। প্রয়োজনে দল জোট করলে আমরা জোটবদ্ধ হয়েই ভোটের মাঠে থাকবো।”
মো. শাহিন মিয়া, গাইবান্ধা সুন্দরগঞ্জ
