মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র দাখিল

সুন্দরগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র দাখিল

সুন্দরগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঈফফাত জাহান তুলির কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিন মিয়াসহ জামায়াতের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যাপক মাজেদুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট দিতে প্রস্তুত। যদি নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চায়। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি।’

গাইবান্ধা প্রতিনিধি