শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকৃত শিল্পী কখনো ধ্বংসাত্তক কাজ করেনা

প্রকৃত শিল্পী কখনো ধ্বংসাত্তক কাজ করেনা

প্রকৃত শিল্পী কখনো ধ্বংসাত্তক কাজ করেনা

 

মাছরাঙ্গা টেলিভিশনের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এই অভিনেতা বলেন, সবাইকে শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রত্যেকের মাঝে শিল্পবোধ থাকাটা অত্যন্ত প্রয়োজন। উদাহরণ টেনে অভিনেতা বলেন, আজ মানুষের মধ্যে শিল্পবোধ থাকলে বুড়িগঙ্গার পানি এত দূষিত হতো না। কারণ, যার ভেতরে সুন্দরের বোধ আছে, সে কখনোই পানিতে ময়লা ফেলে তা নষ্ট করতে পারতো না। বর্তমান সময়ে শিল্প-সংস্কৃতির প্রয়োজনীয়তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। বাংলাদেশের মতো বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে শিল্পবোধ বা অভিনয়, নাটক, সিনেমা, গান, সংস্কৃতির দরকারটা কি? নিজের অভিজ্ঞতার আলোকে মোশাররফ করিম বলেন, অভিনয় করতে গিয়ে প্রতিদিন শিখেছি, সৎ মানুষ হতে হবে। এসবের মধ্য থেকেই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়ে যায়। উদাহরণও পাওয়া যাবে না, যে একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কোনো কাজ করেছে বা স*ন্ত্রাসী হয়েছে। কাজেই আমি চাই, সকল মানুষ শিল্পী না হলেও তার মধ্যে শিল্পবোধটুকু থাকুক।