শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রলয় ঘটাবেন এবার রনবীর -আলিয়া

প্রলয় ঘটাবেন এবার রনবীর -আলিয়া

প্রলয় ঘটাবেন এবার রনবীর -আলিয়া

বলিপাড়ায় আবারও বইছে রণবীর সিং ও আলিয়া ভাট জুটির নতুন রসায়নের হাওয়া। তবে এবার আর কোনো রঙিন প্রেমকাহিনি কিংবা গলির আড্ডায় নয়, বরং ধ্বংসস্তূপ আর জম্বিদের সঙ্গে লড়াই করতে দেখা যেতে পারে এই জনপ্রিয় জুটিকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জয় মেহতার পরবর্তী সিনেমা ‘প্রলয়’-তে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, জয় মেহতা পরিচালিত এই ছবিতে কোনো প্রথাগত নায়িকার চরিত্রে নয়, বরং এক বিধ্বংসী নারী চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। ছবির মূল গল্পের কেন্দ্রবিন্দুও নাকি তাকে ঘিরেই। এখানে রণবীরের সঙ্গে তার রোমান্সের চেয়ে লড়াইটাই বেশি প্রাধান্য পাবে। হিংসা, রক্তপাত আর এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরবর্তী বিধ্বস্ত সমাজের চিত্র ফুটে উঠবে এই সিনেমায়।