শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলা  বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

 বুধবার(৩১ডিসেম্বর) বিকেল ৫টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে মজুমদার পার্টি অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক।স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম কারিগর । তাঁর মৃত্যুতে জাতি এক অপূরণীয় দেশপ্রেমিক নেএীকে  হারালো। আমরা তাঁর আদর্শ ধারণ করেই গণতন্ত্রের লড়াইয়ে অবিচল থাকব।
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক,যুবদলের আহ্বায়ক আব্দুল রমমান,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহফুজার রহমান লেলিন,সদস্য সচিব আসাদুজ্জামান খন্দকার মাসুদ,যুবদলের আহ্বায়ক মিজানুরসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবার, দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে ধৈর্য ধারণে মহান আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানানো হয়।