মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সুন্দরগঞ্জে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

সুন্দরগঞ্জে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় উপজেলার বেলকা ও কাপাসিয়া ইউনিয়নে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ। এ সময় বেলকা ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে শীত মৌসুমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। এমন মানবিক সহায়তা শীতার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

বক্তারা আরও বলেন, শীত মৌসুমে দিনমজুর, বয়স্ক, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও দাতা সংস্থাগুলো শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে এই কষ্ট অনেকটাই লাঘব হবে।

উল্লেখ্য, দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টটি গাইবান্ধা পৌরসভা ও সুন্দরগঞ্জ উপজেলায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছে।


সুদীপ্ত শামীম/গাইবান্ধা