রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া অপ্রয়োজনীয় উত্তেজনা

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া অপ্রয়োজনীয় উত্তেজনা

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া অপ্রয়োজনীয় উত্তেজনা

তাইওয়ানের চারপাশে চীনের ধারাবাহিক সামরিক মহড়ার পর উত্তেজনা না বাড়িয়ে বেইজিংকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

চীনের মহড়াকে তাইওয়ানকে অবরোধের প্রস্তুতি ও যুদ্ধ মহড়া উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, চীনের বক্তব্য ও সামরিক তৎপরতা আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে। যা খুবই  ‘অপ্রয়োজনীয়’।  


মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, তাইওয়ান এবং এ অঞ্চলের অন্যান্য দেশের প্রতি চীনের সামরিক কর্মকাণ্ড ও বক্তব্য অকারণে উত্তেজনা সৃষ্টি করছে। বেইজিংকে সংযম প্রদর্শন করতে, তাইওয়ানের ওপর সামরিক চাপ বন্ধ করতে এবং অর্থবহ সংলাপে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বলপ্রয়োগ বা চাপের মাধ্যমে বর্তমান অবস্থার একতরফা পরিবর্তনের বিরোধিতা করে।

চলতি সপ্তাহের শুরুতে চীন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন করে তাইওয়ানের চার পাশে সামরিক অনুশীলন চালায়। বেইজিং-এর এক চীন নীতিতে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং তারা দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে বদ্ধপরিকর।

বুধবার চীন-তাইওয়ানের একত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না বলে নিজেদের অবস্থান পুর্নব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তার মতে, তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের বাসিন্দারাই চীনা। তারা রক্তের বন্ধন ও আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ। আমাদের মাতৃভূমির পুনঃএকত্রীকরণ সময়ের দাবিতে পরিণত হয়েছে, এটা কেউ ঠেকাতে পারবে না।