সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধা-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

গাইবান্ধা-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

গাইবান্ধা-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়ন প্রথমে অবৈধ ঘোষণা করা হলেও দুই দিন পর তা পুনরায় বৈধ ঘোষণা করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানসহ মোট ৫ জন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক প্রার্থীসহ মোট ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এ নিয়ে দুই আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ আসনে মো. মাজেদুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত থাকায় তার মনোনয়ন প্রথমে অবৈধ ঘোষণা করা হয়। তবে দেশের বিভিন্ন জেলায় শিক্ষকতা পেশায় সম্পৃক্ত থাকা সত্ত্বেও কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। এ প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে আলোচনা ও আইনগত দিক বিবেচনায় এনে পুনরায় যাচাই-বাছাই করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পর্যালোচনা শেষে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বৈধতা পাওয়ার প্রতিক্রিয়ায় মো. মাজেদুর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফে বিশ্বাসী। সৎ ও সত্যের পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হয়—আজকের সিদ্ধান্ত তারই প্রমাণ। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”
উল্লেখ্য, গাইবান্ধা ৫ টি আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন সেখানে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন এবং ৩০ জন প্রার্থীর বৈধতা ঘোষণা করেন  গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা । 

মো: শাহিন মিয়া
(গাইবান্ধা) সুন্দরগঞ্জ  প্রতিনিধি