রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোলকাতায় মবের শিকার দুই শিল্পী।

কোলকাতায় মবের শিকার দুই শিল্পী।

কোলকাতায় মবের শিকার দুই শিল্পী।


বর্ষবরণের রাতে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুটি সাচেত ট্যান্ডন, পরম্পরা ঠাকুর। নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এক কনসার্টে গান গাইতে এসে ভক্তদের উন্মাদনা এক পর্যায়ে রূপ নেয় উ*গ্র জনতার তা*ণ্ডবে। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেও শিল্পীদের বহনকারী গাড়িটি ভা*ঙচুরের শিকার হয়।

নতুন বছর উদযাপন উপলক্ষে বালুরঘাটে আয়োজিত জমকালো কনসার্টে অংশ নিয়েছিলেন কবীর সিং খ্যাত এই শিল্পী জুটি।

অনুষ্ঠান শেষ করে ফেরার পথে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত মানুষ শিল্পীদের গাড়ি ঘিরে ফেলে।

ভিডিওতে আরও দেখা যায়, উত্তেজিত জনতা চলন্ত গাড়ির ওপর কি*ল ঘু*ষি মারতে শুরু করে। এক পর্যায়ে প্রচণ্ড শব্দে গাড়ির পেছনের কাচ ভেঙে গুঁড়িয়ে যায়।
গাড়ির ভেতর থেকে আতঙ্কিত কণ্ঠে সাচেত ট্যান্ডনকে ওহ শিট বলতে শোনা যায়। পাশে বসে থাকা পরম্পরা ঠাকুর জনতাকে শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, গাইজ রিল্যাক্স, শান্ত থাকো। তবে তার আহ্বানেও উন্মত্ত জনতা থামেনি।

হা*মলার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়লেও এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিবৃতি দেননি সাচেত ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর।

তবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে বলিউডের দুই জনপ্রিয় শিল্পীর ওপর এমন হা*মলা ভারতের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। নেটিজেনদের মতে, ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে তারকারা প্রায়ই এমন মব কালচারের শিকার হচ্ছেন। উল্লেখ্য, কিছুদিন আগেই সংগীতশিল্পী কৈলাস খেরের কনসার্টেও উন্মত্ত জনতার তাণ্ডবের মুখে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করতে হয়েছিল তাকে।