পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ছয়টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬–৮ কিলোমিটার। গতদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সকাল নয়টায় তাপমাত্রা অপরিবর্তিত থেকে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও বাতাসের আদ্রতা সামান্য কমে ৯৯ শতাংশে দাঁড়ায়। তবে শীতের প্রকোপে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও দিনমজুর শ্রেণির মানুষ।
অন্যদিকে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। শীতজনিত অসুস্থতা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।
মোহাম্মদ মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি