বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

এবার প্রেক্ষাগৃহে কুমির নিয়ে হাজির হলেন প্রভাসের ভক্তরা।

এবার প্রেক্ষাগৃহে কুমির নিয়ে হাজির হলেন প্রভাসের ভক্তরা।

এবার প্রেক্ষাগৃহে কুমির নিয়ে হাজির হলেন প্রভাসের ভক্তরা।

ভারতের ওড়িশার একটি প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন আগুন জ্বালিয়ে উল্লাস করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাসের একদল ভক্ত। প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ প্রদর্শনী চলাকালীন এই ঘটনা ঘটে; যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। 

 

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের ভেতরে একদল দর্শক ‘কনফেটি’ বা উৎসবের রঙিন কাগজের টুকরোতে আগুন ধরিয়ে উল্লাস করছেন। এতে বদ্ধ হলের ভেতর এভাবে আগুন জ্বালানোয় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়; নেটিজেনরা একে ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজ হিসেবে অভিহিত করেন। 

ভক্তদের একাংশের দাবি, এ ধরনের আচরণ প্রিয় অভিনেতাকে জনসমক্ষে লজ্জিত করছে। যদিও অভিনেতা বা সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 


গত শুক্রবার মুক্তি পায় ‘দ্য রাজা সাব’। আর সিনেমাটি নিয়ে প্রভাসের ভক্তদের মধ্যে শুরু থেকেই ব্যাপক উত্তেজনা কাজ করছে। এর আগে সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হয়েছিলেন কিছু দর্শক। এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে ফের আলোচনায় চলে এলো এই সিনেমা।

 

 

মারুতি পরিচালিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সিনেমায় প্রভাসের অ্যাকশন ও লুক নিয়ে ভক্তদের প্রবল আগ্রহ থাকলেও প্রেক্ষাগৃহের ভেতর বারবার এমন বিশৃঙ্খল আচরণ জননিরাপত্তার প্রশ্নে বিতর্কের জন্ম দিচ্ছে।