রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন শরিফুল রাজ।

নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন শরিফুল রাজ।

নতুন চলচ্চিত্র নিয়ে আসছেন শরিফুল রাজ।

নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। তানিম নূর পরিচালিত এ ছবিতে তাকে দেখা যাবে একদম নতুন লুকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেতা। সিনেমায় তার লুক নিয়ে রাজ বলেন, হ্যাঁ, নতুন সিনেমার জন্য ক্লিন শেভ লুক নিয়েছি।

 


আশা করছি, আমার ভক্ত-দর্শকরা বরাবরের রাজকে যেভাবে দেখছেন, তার থেকে অন্যরূপে দেখতে পাবেন। আসলে প্রত্যেক চরিত্রই একটা নতুন চ্যালেঞ্জ।

সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। এটি ঘরানাভিত্তিক একটি ড্রামা থ্রিলার, যেখানে একই ট্রেনে ছুটে চলা কিছু মানুষের ভিন্ন ভিন্ন জীবন, সংকট, দ্বন্দ্ব ও সম্পর্কের গল্প উঠে আসবে। চরিত্রগুলোর শক্তিশালী উপস্থিতি ও তাদের মানসিক টানাপোড়েনই হচ্ছে গল্পের প্রধান চালিকাশক্তি। গল্প ও চরিত্রগুলোর গভীরতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভিজুয়াল ন্যারেটিভও।

 

 

প্রসঙ্গত, অভিনয়গুণে বড় পর্দায় আলো ছড়িয়েছেন শরিফুল রাজ। তার অভিনীত ‘আইসক্রিম’, ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’ সিনেমাগুলো দর্শককে ভিন্ন রকমের স্বাদ দিয়েছে।