রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন খবর দিলেন অভিনেত্রী প্রিয়াংকা জামান।

নতুন খবর দিলেন অভিনেত্রী প্রিয়াংকা জামান।

নতুন খবর দিলেন অভিনেত্রী প্রিয়াংকা জামান।

গেল বছরের নভেম্বরে বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুমাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর। অভিনেত্রী জানান, মা হচ্ছেন তিনি।

 

বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা। ধার্মিক ছেলেকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। বিয়ের পর অবশ্য জানান, তার বর নামাজ কাজা করেন না। তাই তো সংসার জীবন নিয়ে খুশী তিনি।

 

আগামীকাল প্রিয়াঙ্কার জন্মদিন। আর তার আগেই সুখবর জানিয়ে চ্যানেল 24কে অভিনেত্রী বলেন, নিজের জন্মদিন। জীবনের আরও একটি অধ্যায় পার হচ্ছে। এরমাঝে আবার মা হতে যাচ্ছি। খুশী লাগছে, আবার লজ্জাও পাচ্ছি।

 

চলতি বছরের জুলাই মাসে পৃথিবীতে সন্তানের আগমনের কথা রয়েছে। চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। বললেন প্রিয়াঙ্কা। আল্লাহ্‌ চাইলে আরও আগে আসতে পারে। তবে আপাতত সিজারের মাধ্যমে সন্তান প্রসবের ইচ্ছে প্রিয়াঙ্কার। ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে বাবু হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব। নিজের খুশির খবর জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছেও দোয়া চেয়েছেন প্রিয়াঙ্কা জামান।