শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

ছাতকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) পৌরসভার চরেরবন্দ, বৌলা ও তাতিকোনা গ্রামে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও গত দুই-তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা।

এ সময় বাক প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীর অসহায় সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশু এবং এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পৌর শহরের চরেরবন্দ, বৌলা, তাতিকোনা ও জাউয়া বাজার বড়কাপন এলাকার দরিদ্র শীতার্ত মানুষদের পাশাপাশি হাসনাবাদ এতিমখানা ও ছাতক এতিমখানার শিশুদের মধ্যেও কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রকৃত দুস্থদের সঠিকভাবে শনাক্ত করে সম্মিলিতভাবে সহায়তার আওতায় আনা জরুরি। আশপাশে কোনো প্রকৃত অসহায় মানুষ চোখে পড়লে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এমন কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


ছাতক প্রতিনিধি