রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এগিয়ে চলেছে বহুল আলোচিত সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম।

এগিয়ে চলেছে বহুল আলোচিত সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম।

এগিয়ে চলেছে বহুল আলোচিত সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম।

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হ*ত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জন আসামির স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আবেদন করেছে মামলার বাদীপক্ষ।

 

 

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার বাদী আলমগীর কুমকুমের পক্ষে অ্যাডভোকেট ফারুক আহাম্মদ এই আবেদন দাখিল করেন। শুনানি শেষে আদালত আবেদনটির ওপর আদেশ পরে দেবেন বলে জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, দীর্ঘ প্রায় ২৯ বছর ধরে মামলার আসামিরা আদালতের কার্যক্রমে অনুপস্থিত থেকে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে আসছেন। ন্যায়বিচার নিশ্চিত করা এবং আসামিদের গ্রেপ্তার কার্যক্রম জোরদার করতেই এজাহারভুক্ত সব আসামির সম্পদ জব্দের আবেদন করা হয়েছে।

 

 

দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা মডেল থানায় নতুন করে হ*ত্যা মামলা দায়ের করেন।

 

এর আগে গত বছরের ১২ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ সংক্রান্ত পূর্ববর্তী সব তদন্ত প্রতিবেদন বাতিল করে নতুন করে তদন্তের নির্দেশ দেন।