রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসিফ আকবর কেন পরিমনী ও শাকিব খানকে নিয়ে সমালোচনা মুখোর হলেন?

আসিফ আকবর কেন পরিমনী ও শাকিব খানকে নিয়ে সমালোচনা মুখোর হলেন?

আসিফ আকবর কেন পরিমনী ও শাকিব খানকে নিয়ে সমালোচনা মুখোর হলেন?


জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর স্পষ্টভাষী মন্তব্যের জন্য শিল্পী সমাজে আলাদা পরিচিতি তৈরি করেছেন। নিজের মতপ্রকাশে কখনোই তিনি রাখঢাক করেন না, যার কারণে প্রশংসা ও সমালোচনা উভয়ই তিনি পান।

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসিফ আকবর জানিয়েছেন, তিনি যেসব তারকার সঙ্গে দেখা হলে সরাসরি প্রশ্ন করতে চান, তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী পরীমনি। 

 

তার ভাষ্য মতে, পরীমনিকে যতটুকু দেখি, সে একটু খামখেয়ালী। তাকে আমি প্রশ্ন করতে চাই ‘তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কিভাবে করবে, সেটাও আমাকে বলো।’

 

আসিফ জানান, আগেও তিনি পরীমনির সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘সে সবসময় হাসিখুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়। এটা ওর একটি দারুণ দিক।

এছাড়াও চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়েও আসিফের প্রশ্ন আছে। তিনি শাকিবকে প্রশ্ন করতে চান, ‘আপনি যখন ডায়লগ দেন, তখন একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন, একটু মেয়েলি হয়ে যায়। যেখানে এন্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আবদুল হাদী এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন, সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে এনজয় করছেন? ’তিনি আরও বলেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ রয়েছে, সেটার প্রতি শিল্পীদের মনোযোগ দেওয়া জরুরি।

 

 

আরও কয়েকজন শিল্পীকে নিয়েও আসিফ সরাসরি প্রশ্ন করতে চান। দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ এনাম জেমস সম্পর্কে তিনি বলেন, ‘আপনি এত বড় একজন শিল্পী, কিন্তু দেশের কোনো আন্দোলন-সংগ্রামে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না এটা আমি জানতে চাইব।