শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জামায়াত আমির

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জামায়াত আমির

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জামায়াত আমির

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং আরও ১৩ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন– ফজলে রাব্বী, হারিস, রাহাব, আফসানা, রোদেলা আক্তার এবং আড়াই বছর বয়সী শিশু রিসান। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলো এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

 

জামায়াত আমির বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে তিনি দোয়া করছেন- আল্লাহ যেন নিহতদের সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, তাদের কবরকে প্রশস্ত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্যও দোয়া করেন তিনি।

বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডে আহত ও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

 

ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সাহায্য-সহযোগিতা দেওয়ার উদ্দেশে দলের স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।