রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল জব্বার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের কাঁটাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

 

আব্দুল জব্বার মহাদেবপুর উপজেলার চক পৈতা গ্রামের মৃত শফি উদ্দীন মন্ডলের বড় ছেলে।

এলাকাবাসী জানান, কৃষিকাজ দেখাশোনার পর দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নজিপুর শহরের বাড়িতে যাওয়ার সময় মহাসড়কের কাঁটাবাড়ি মোড়ে উঠেন। এ সময় মহাদেবপুর থেকে নজিপুরগামী দ্রুতগামি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।