সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতকে বন্ধু রাষ্ট্র বললেন চীনের প্রেসিডেন্ট

ভারতকে বন্ধু রাষ্ট্র বললেন চীনের প্রেসিডেন্ট

ভারতকে বন্ধু রাষ্ট্র বললেন চীনের প্রেসিডেন্ট


ভারতকে বন্ধু রাষ্ট্র বললেন চীনের প্রেসিডেন্ট

ভারত ও চীনের সম্পর্কের বরফ গলতে শুরু করার বড় আভাস মিলল আজ। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো বিশেষ অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। 

আজ সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই খবরটি প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর বার্তায় উল্লেখ করেন, গত এক বছরে ভারত ও চীন সম্পর্কের ধারাবাহিক উন্নতি ও বিকাশ ঘটেছে৷ বিশ্বশান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের সম্পর্কের এই ইতিবাচক দিককে তিনি একসঙ্গে ড্রাগন ও হাতির নাচন বলে বর্ণনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষই পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো সমাধান করে বিনিময় ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে। 

৩৮শ' কিলোমিটারের দীর্ঘ বিতর্কিত সীমান্ত নিয়ে গত কয়েক বছর ধরে দুই পরাশক্তির মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। বিশেষ করে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর হিমালয় সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি বহুগুণ বাড়ানো হয়। তবে গত বছর থেকে উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরের মাধ্যমে সম্পর্কের উন্নতি হতে শুরু করে। 

বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বৈদেশিক নীতির প্রেক্ষাপটে দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সচেষ্ট হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে সরাসরি বিমান চলাচলও পুনঃরায় শুরু হয়েছে।