রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর বদলগাছিতে যৌথ বাহিনীর চেকপোস্টে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর বদলগাছিতে যৌথ বাহিনীর চেকপোস্টে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর বদলগাছিতে যৌথ বাহিনীর চেকপোস্টে ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর বদলগাছি থানা এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৭টা ৪৫ মিনিটে বদলগাছি থানা পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট চলাকালে বদলগাছি ইউনিয়নের চার রাস্তা মোড় এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা মোস্তাকিম হোসেন (২৫) ও জাহাঙ্গীর হোসেন (২৬) নামের দুই ব্যক্তির কাছ থেকে ৮০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়

 


উদ্ধারকৃত মাদক পরিবহনে ব্যবহৃত নাম্বারবিহীন কালো-নীল রঙের একটি রানার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে দুইজনকে আটক করে বদলগাছি থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ ও যৌথ বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে।”


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।