শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে সমাবেশ মঞ্চে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বরিশালে সমাবেশ মঞ্চে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বরিশালে সমাবেশ মঞ্চে বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

‎বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানের মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে তার উপস্থিতির মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল আলোচিত নির্বাচনী জনসমাবেশের মূল কার্যক্রম। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মাঠজুড়ে নেতাকর্মীদের ঢল এখনও অব্যাহত রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের সব প্রার্থী উপস্থিত রয়েছেন।


সমাবেশস্থলে সাজ সাজ রব বিরাজ করছে। ধানের শীষের প্রতীক, বেলুন, ব্যানার ও ফেস্টুনে সেজেছে পুরো বেলস পার্ক মাঠ। ‎বেলস পার্ক যেন জনসমুদ্র। স্লোগান আর করতালিতে মুখর পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ভোর থেকেই নেতাকর্মীদের মাঠে আসা শুরু হয়।‎ নারী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন মাঠে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী। মঞ্চের দিকে তাকিয়ে স্লোগান আর করতালির মাধ্যমে তারা নিজেদের আগ্রহ প্রকাশ করছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার সরাসরি দিকনির্দেশনা শোনার প্রত্যাশায় পুরো সমাবেশস্থল জুড়ে উত্তেজনা ও উদ্দীপনা বিরাজ করছে।