জ্ঞানে মুক্তি, আগামীর ভিত্তি " এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ৫ ফেব্রয়ারি অনুষ্ঠিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সেতুবন্ধন পাঠাগার' আয়োজিত সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়। দিনব্যাপী কর্মসুচির আওতায় ছিল বনার্ঢ্য র্যালি আলোচনাসভা, বই পাঠ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।
সেতুবন্ধন পাঠাগারের সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কবি ও লেখক এবং ছায়াপথ সাহিত্য পরিষদের সভাপতি রইজ উদ্দিন রকি । স্বাগত বক্তব্য প্রদান করেন সেতুবন্ধন পাঠাগারের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান। আলোচনা শেষে গ্রন্থ পাঠে অংশ নেন ছাত্র-ছাত্রীরা। বিচারক মন্ডলীর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
