মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকার নেতা আফতাব হোসেন

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকার নেতা আফতাব হোসেন

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন জলঢাকার নেতা আফতাব হোসেন

​নীলফামারীর জলঢাকায় বিএনপি ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা বিএনপির কাউন্সিল সদস্য ও গোলমুন্ডা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আফতাব হোসেন। রোববার (১ জানুয়ারি) দুপুরে জলঢাকা উপজেলা জামায়াতের কার্যালয় ‘আল-ফালাহ’ অফিসে উপস্থিত হয়ে তিনি সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগ দেন।

 

​আফতাব হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে রাজনৈতিক জীবন শুরু করে পরবর্তী সময়ে তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

 

​দীর্ঘদিনের রাজনৈতিক আদর্শ পরিবর্তন প্রসঙ্গে আফতাব হোসেন জানান, মূলত দেশ ও মানুষের কল্যাণে আদর্শিক রাজনীতি করার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

 

​এ সময় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো. কামরুজ্জামান তাকে স্বাগত জানিয়ে বলেন, একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতার যোগদান তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে, যা আগামীর আন্দোলন-সংগ্রামে ইতিবাচক ভূমিকা রাখবে। এদিকে, দীর্ঘদিনের এই বিএনপি নেতার দল পরিবর্তনের ঘটনায় জলঢাকার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি