সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

০.০১ সেকেন্ডের জন্য ফাইনাল মিস করলেন ইমরানুর

০.০১ সেকেন্ডের জন্য ফাইনাল মিস করলেন ইমরানুর

০.০১ সেকেন্ডের জন্য ফাইনাল মিস করলেন ইমরানুর

 

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সের ৬০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সেমিফাইনালে হয়েছিল তিনটি হিট হয়েছিল। প্রতি হিটের প্রথম দুই জন ও তিন হিট মিলিয়ে সেরা দুই জন ফাইনালে উঠেছেন। ইমরান ৬.৭৫ টাইমিংয়ে নবম হয়েছেন। ০.০১ সেকেন্ডের জন্য ফাইনাল মিস করেন তিনি।

 

ইমরান প্রাথমিক পর্বে ৬.৭৩ সেকেন্ড টাইমিং নিয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরান। সেমিফাইনালে সেই টাইমিংও ধরে রাখতে পারেননি বাংলাদেশের দ্রুততম এই মানব। ৬.৭৫ টাইমিংয়ে তিনি তার হিটে তৃতীয় হন। ফাইনালে যেতে তখন ইমরানের অন্য দুই হিটের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না।

 

অন্য দুই হিটের পর ইমরানের জন্য সুখবর আসেনি। অন্য হিটের প্রথম ও দ্বিতীয়ের টাইমিং ছিল আরো কম। ফলে ইমরানের হিটে দ্বিতীয় হওয়া চাইনিজ জিন জিয়ান ৬.৭৪ সেকেন্ড টাইমিং নিয়ে অষ্টম হয়ে ফাইনাল খেলবেন। আর ইমরান ০.০১ সেকেন্ড বেশি হওয়ায় সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন।

 

২০২৩ সালে কাজাখস্তানে ৬০ মিটার স্প্রিন্টে ইমরান ৬.৫৯ সেকেন্ড টাইমিং নিয়ে স্বর্ণ জেতেন। ঐ আসরে তিনি প্রথম রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল প্রতি স্তরে টাইমিং কমিয়ে এনেছিলেন। পরের বছর তেহরানে ইমরান ফাইনাল খেললেও পদক পাননি। আর এবার ফাইনালেও উঠতে পারলেন না।

 

চীন থেকে ফেডারেশনকে দেওয়া এক বার্তায় ইমরান বলেন, ‘দুভার্গ্যজনকভাবে আমি পারলাম না, এজন্য দুঃখিত। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাইরে ছিলাম। আমি আশাবাদী ছিলাম এখানে ভালো কিছু করার, চেষ্টাও করেছি। আশা করি, সামনে ভালো কিছু করব, সবার সমর্থন চাই।’