সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনটা প্রেম করা উচিৎ সবার। স্বস্তিকা মুখার্জী।

তিনটা প্রেম করা উচিৎ সবার। স্বস্তিকা মুখার্জী।

তিনটা প্রেম করা উচিৎ সবার।  স্বস্তিকা মুখার্জী।

 

বিতর্ক আর স্বস্তিকা যেন একে অপরের পরিপূরক। কাজের বাইরে ব্যক্তিগত নানা ইস্যুতে খবরের শিরোনামে আসেন তিনি। 
অভিনেত্রী এখন ‘কালীপটকা’ ওয়েব সিরিজে ওটিটি প্ল্যাটফর্ম কাঁপাচ্ছেন। তার প্রোমোশনে ইতিউতি দেখাও যাচ্ছে তাকে। তারই মাঝে স্বস্তিকা নতুন সমালোচনার মুখে পড়েছেন। 

 

 

সম্প্রতি একইসঙ্গে একাধিক প্রেমে থাকা ভালো বলেই মন্তব্য করেন স্বস্তিকা। তা নিয়ে নানামহলে শুরু হয় তীব্র আলোচনা।

তবে স্বস্তিকা তা দেখে মুখ বুজে বসে থাকার পাত্রী নন। তিনিও পাল্টা সুর চড়ান। সোশাল মিডিয়ায় লেখেন, হ্যাঁ বলেছি, বেশ করেছি। প্রেম নিয়ে যতবার মিডিয়া জিজ্ঞেস করবে, আমি এরকম বা আরও হরেক রকম উত্তর দেব আপনাদের। পোড়া কপাল খিল্লিটাকে খিল্লি ভেবে নিতে পারেন না। এমনভাবে প্রেম নিয়ে আমার উক্তিগুলোকে তুলে ধরছেন যেন আমি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। জানেন কে? জানেন না। পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কী খেল, কে কার সঙ্গে শুলো-এই নিয়েই চর্বো। সমাজে কবে যে প্রেম এত বিরাট একটা গুরুতর অন্যায় কাজ হয়ে গেল, যা নিয়ে সারাক্ষণ চাটনি পাকাতে হবে জানি না। আর কথা বলতে হলে যারা প্রশ্ন করছে তাদের বলুন না দিদি। প্রশ্ন করলে উত্তর দেবই-সেটা না পছন্দ হলেই ব্যস।

 

আক্রমণের ঝাঁজ যেন আরও খানিকটা চড়িয়ে স্বস্তিকার সংযোজন, “ভাই, আপনাদের মত নিয়ে তো উত্তর দেব না। না আপনাদের খুশি করার জন্য কাশী চলে যাব।

 

পোস্টের শেষে অভিনেত্রীর পরামর্শ, নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে বের করুন না-ফেসবুক ভালো থাকতে দেবে না কিন্তু। আর আমাদের পেছনে লেগে থাকলে আরোই লস।