সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে


রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিনই সরকারের বিভিন্ন দফতর-সংস্থা, রাজনৈতিক দল ও নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির কারণে অনেক সময় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় ভোগান্তির। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা।

 

আজ সকাল ১১টায় ভাষানটেকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি মহাখালী কড়াইল এলাকায় আয়োজিত একটি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করবেন।

 

এছাড়াও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক তার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে মিরপুর-১২ সংলগ্ন বিভিন্ন ক্যাম্প এলাকায় ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

 

সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি মিরপুর-১২, ডি-ব্লক পানির ট্যাংকি মসজিদের সামনে অবস্থান করবেন। ডি-ব্লক পানির ট্যাংকি থেকে শুরু করে ই-ব্লক, কুর্মিটোলা ক্যাম্প (উঁচু এলাকা), কেটিসি ক্যাম্প এবং মুরাপাড়া ক্যাম্প সংলগ্ন এলাকাগুলোতে এই গণসংযোগ কর্মসূচি চলবে।

 

এদিকে, ঢাকা-১৭ সংসদীয় আসনে কড়াইল বস্তিতে বেলা ১১টায় গণসংযোগ করবেন বিএনপি চেয়ারম‍্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।

 

অন্যদিকে, বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

 

এছাড়া বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

ইলেকশন অবজার্ভার সোসাইটির সংবাদ সম্মেলন

ইলেকশন অবজার্ভার সোসাইটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ‘দেশব্যাপী সার্বিক অবস্থা ও স্থানীয় পর্যবেক্ষকদের অবস্থান’ শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকাল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।