সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনয় থেকে বিদায় বললেন অভিনেত্রী নওবা তাহিয়া।

অভিনয় থেকে বিদায় বললেন অভিনেত্রী নওবা তাহিয়া।

অভিনয় থেকে বিদায় বললেন অভিনেত্রী নওবা তাহিয়া।

 

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে নওবা লিখেছেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।

‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’
পোস্টে তিনি আরও জানান, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’
সবশেষে তিনি উল্লেখ করেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ।’

চরকির ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ দিয়ে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া। বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। এর মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’সহ বেশ কয়েকটি আলোচিত নাটকও রয়েছে। ক্লোজআপ কাছে আসার গল্প ‘কন্ট্রোল প্লাস জেড’-এও দেখা গিয়েছিল তাঁকে।

পড়াশোনার জন্য অভিনয় থেকে কয়েক মাসের বিরতিতেও ছিলেন অভিনেত্রী। তবে এবার শোবিজকে একবারে বিদায়ই বললেন।