সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয় ক্ষমতার জন্য। রাজিব।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয় ক্ষমতার জন্য। রাজিব।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা হয় ক্ষমতার জন্য।  রাজিব।

 

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ক্লোজআপ তারকা খ্যাত সংগীতশিল্পী মিজান মাহমুদ রাজিব। এবার ধর্ম ও রাজনীতি প্রসঙ্গে তিনি তার মতামত প্রকাশ করেছেন।

ওই স্ট্যাটাসে রাজিব উল্লেখ করেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মভীরু এবং তাদের আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে তার ধারণা। তবে এ নিয়ে সংশ্লিষ্টদের প্রতি তার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই বলেও তিনি লেখেন।

রাজির আরও লেখেন, ‘ইসলাম ধর্ম বানাইছে আল্লাহ, এর রক্ষাও আল্লহই করবেন। তোমার আমার ভালো, খারাপের বিচারও সেই করবেন। তারপরও এই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি, এত ভেদাভেদ সৃষ্টি করার কোনো ভালো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটাই সেটা হলো ক্ষমতা।’

রাজিবের ভাষ্য, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানে ইসলাম সম্মানিত ও নিরাপদ। তবু অযথা ইসলাম হুমকির মুখে-এমন ধারণা ছড়িয়ে মানুষের মধ্যে ভয় তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এ ধরনের প্রচারের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করতে পারে।

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ইসলাম ধর্মের রক্ষক সৃষ্টিকর্তা নিজেই। তাই ধর্ম নিয়ে অতি বাড়াবাড়ি বা বিভেদ সৃষ্টি করার কোনো ভালো উদ্দেশ্য নেই বলেই তার বিশ্বাস। তিনি মনে করেন, এসবের মূল লক্ষ্য ক্ষমতা অর্জন।

ধর্মভিত্তিক রাজনীতি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন এই সংগীতশিল্পী। তার মতে, ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনার ধারণা অন্য ধর্মাবলম্বীদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে এবং এতে পারস্পরিক দূরত্ব বাড়ার আশঙ্কা থাকে।

সংগীতাঙ্গনের বিভিন্ন সমস্যা নিয়ে লেখার পাশাপাশি সামাজিক ও সমসাময়িক বিষয়েও প্রায়ই মত প্রকাশ করেন মিজান মাহমুদ রাজিব। তার সাম্প্রতিক এই বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।