সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ ও রাজারবাগ এলাবায় নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গতকাল শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। কিন্তু এই আন্দোলনে পুলিশ যেভাবে সবাইকে পিটিয়েছে এবং হামলা করেছে, এটা প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’


তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল আমি গিয়েছিলাম হাসপাতালে। সেখানে দেখেছি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। জাবের, জুমাসহ অনেকে আহত হয়েছে। একজন প্রার্থী মহিউদ্দিন রনিকেও পেটানো হয়েছে। আশা করবো এই ধরনের সংস্কৃতি থেকে সরকার সরে আসবে এবং নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী হবে।’

নির্বাচনী ইশতেহারে প্রথমে ওসমান হাদি হত্যার বিচারের বিষয়টি রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা রয়েছে, তারা নির্বাচন আয়োজন করবে। আবার আমাদের যে বিচারালয় রয়েছে, তারা ওসমান হাদি হত্যা বিচার করবে। ফলে একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক নয়। আগে একভাবে দাঁড় করানো হয়েছিল- সংস্কার আর নির্বাচন কি আলাদা জিনিস কি না। এবারও একই পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে।’


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘যেকোনো মূল্যে বাংলাদেশে ১২ ফেব্রুয়ারিতে ভোট হবে এবং সবাই ভোট দিতে আসবেন। যদি কেউ ভয় দেখানোর চেষ্টা চালায়, সেটার প্রতি কর্ণপাত না করে ১৫ বছরে ভোট দিতে না পারার অধিকার প্রয়োগ করবেন।’