সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুর ১ আসনে রিকশা -ভ্যান অটোচালক দলের নির্বাচনীয় প্রচারণা।

গাজীপুর ১ আসনে রিকশা -ভ্যান অটোচালক দলের নির্বাচনীয় প্রচারণা।

গাজীপুর ১ আসনে  রিকশা -ভ্যান অটোচালক দলের নির্বাচনীয় প্রচারণা।


 রিকশা-ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে গাজীপুর–১ আসনে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের এমপি প্রার্থী মজিবুর রহমানের সহধর্মিণী আজমেরী রহমান মুন্নী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন, আহ্বায়ক—রিকশা-ভ্যান অটোচালক দল, মৌচাক ইউনিয়ন। সঞ্চালনায় ছিলেন তোফাজ্জল হোসেন, সদস্য সচিব—রিকশা-ভ্যান অটোচালক দল, মৌচাক ইউনিয়ন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল, সাবেক সাংগঠনিক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি; মো. রিফাত জুবায়ের খান, যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা ছাত্রদল, গাজীপুর; এবং আবুল হাসান সিকদার, সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি।

 

প্রধান অতিথির বক্তব্যে আজমেরী রহমান মুন্নী বলেন, “আপনারা সকলে মুজিবুর রহমানকে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি সবসময় আপনাদের খোঁজখবর রাখবেন।”

 

অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে কালিয়াকৈরে কোনো এমপি পাওয়া যায়নি। এখন সময় এসেছে আমাদের ঘরের ছেলেকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার। তাঁরা আরও বলেন, অটোচালকরা যাত্রী তোলার সময় ধানের শীষের পক্ষে ভোট চাইলে সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব।

 

অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল তাঁর বক্তব্যে রিকশা-ভ্যান ও অটোচালকদের উদ্দেশে বলেন, “আপনারা স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে বয়স্ক মানুষদের ভোটকেন্দ্রে যেতে সহযোগিতা করবেন।”