নিজ দলের বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও ১১-দলীয় জোট প্রার্থীকে এক লাখ তিন হাজার একশো চার ভোটের ব্যবধানে হারিয়ে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু'র সুযোগ্য কণ্যা আফরোজা খানম রিতা। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপি'র টানা দুইবারের সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য। স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে মানিকগঞ্জে তিনিই প্রথম নারী যিনি সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ১৫১টি কেন্দ্রের মধ্যে ১৪৮টিতেই বড় ব্যবধানে জয় পেয়েছেন।
বোর্ড স্ট্যান্ড করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আফরোজা খানম রিতা মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মুন্নু মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে চলেছেন। সফল ব্যবসায়ী হিসেবে অর্জন করেছেন জাতীয় পর্যায়ের স্বীকৃতি।
তাঁকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী করার জোর দাবী উঠেছে। মন্ত্রী পরিষদের দায়িত্ব পেলে তিনি কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
