রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান পেলেন ৮০৬ ভোট

বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান পেলেন ৮০৬ ভোট

বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান পেলেন ৮০৬ ভোট

সদ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (শ্রীপুর-মাগুরা) আসন থেকে বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম লড়েছেন। আসটিতে ৪ লাখ ২৫ হাজার ৮৩৬ মোট ভোটার রয়েছে। এ আসনে কংগ্রেস এ প্রার্থীর ভরাডুবি হয়েছে। তিনি সর্বসাকুল্যে ভোট পেয়েছেন মাত্র ৮০৬ টি। তিনি তাঁর নিজের ভোট কেন্দ্র শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৩ ভোট পেয়েছেন। এই আসন থেকে ১ লাখ ৪৩ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট।

মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৯৪ হাজার ৬৫৪ ভোট।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই পরিপত্র অনুযায়ী, মাগুরা-১ আসনে জামানত বাজেয়াপ্ত না হতে প্রার্থীকে ৩৬ হাজার ৮৩১টি বেশি ভোট পেতে হতো। কংগ্রেস চেয়ারম্যান ডাব প্রতীকে পেয়েছেন ৮০৬ ভোট। ফলে বাজেয়াপ্ত হবে তাঁর জামানত।

শুধু কংগ্রেসের প্রার্থী নয় এই আসনে আরও চার প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নাজিরুল ইসলাম তিনি পেয়েছেন ১৩ হাজার ৩৩৫ ভোট, জাতীয় পার্টির মো. জাকির হোসেন মোল্যা তিনি পেয়েছেন ১ হাজার ৭২৫ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের শম্পা বসু পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট এবং গণঅধিকার পরিষদের মো. খলিলুর রহমান পেয়েছেন ২৮৬ ভোট।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার ২টি আসনের ২টিতে জিতেছেন বিএনপি প্রার্থীরা।

 

    জসীম উদ্দীন 

    মাগুরা প্রতিনি