সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোট দিয়ে দেশের স্থিতিশীলতা চাইলেন জেমস।

ভোট দিয়ে দেশের স্থিতিশীলতা চাইলেন জেমস

ভোট দিয়ে দেশের স্থিতিশীলতা চাইলেন জেমস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের তারকারাও অংশ নিয়েছেন ভোটাধিকার প্রয়োগে। তাদেরই একজন জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।


কেন্দ্রে প্রবেশের পর ভক্তরা জেমসকে ঘিরে ধরেন। ভোটার থেকে শুরু করে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছবি তোলেন। সবার আবদারই হাসিমুখে পূরণ করেন এই তারকা।

ভোট দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেমস বলেন, “সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশকে এগিয়ে নেয়। সামনে যারা আসবে, এ ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশে শান্তি আসুক, মানুষ যেন ভালো থাকে।”নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

 

জেমস বলেন, “সব কিছু খুবই স্মুথ ছিল। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম কোনো ঝামেলা হয়নি।” 
শান্তিপূর্ণ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও।