সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রেভল্যুশনারি স্টুডেন্টস ইউনিয়ন ফেডারেশন-এর খাদ্য বিতরণ

রেভল্যুশনারি স্টুডেন্টস ইউনিয়ন ফেডারেশন-এর খাদ্য বিতরণ

রেভল্যুশনারি স্টুডেন্টস ইউনিয়ন ফেডারেশন-এর খাদ্য বিতরণ


পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর কালুখালি উপজেলার পাতুরিয়ায় রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২৭০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ফাউন্ডেশনের

 ক্যাম্পাসে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭৫টি, কালুখালির ১২৫টি এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৭০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


প্রতিটি পরিবারকে প্রায় ৪০ কেজি ওজনের একটি করে বস্তা প্রদান করা হয়। এতে ১০ ধরনের খাদ্যপণ্য ছিল—২৫ কেজি চাল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল, আলু, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, লবণসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয়

 সামগ্রী। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক আবু সোলাইমান, শাওরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান লাল্টু, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম বাধন, ফাউন্ডেশনের সদস্য শিক্ষক আজাদ হোসেন, ডা. গোলাম নবী, সমাজসেবক শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বহরপুর কলেজের শিক্ষক খায়রুল হাসান মিন্টু, শিক্ষক মো. হায়াত আলীসহ অন্যান্যরা।