রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

শ্রীপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

শ্রীপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছরের কিশোরীর বাল্যবিবাহ বন্ধ

গাজীপুরের শ্রীপুরে ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে ১৬ বছরের এক কিশোরের বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযানে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় প্রশাসন।

 


শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়ন এর ৯ নম্বর ওয়ার্ডের নান্দিয়া সাঙ্গুন এলাকায় গোপনে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। কনের নাম ফাহমিদা আক্তার মোবাশশিরা। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মওলানা আবদুল আজিজের মেয়ে। বর রাকিবুল হাসান রিফাত, শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন বাপ্তা এলাকার রুহুল আমিনের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে গোপনে বিয়ের আয়োজন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সচেতন এলাকাবাসী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। উভয় পক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা ও মুচলেকা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

 

 এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মেহেদী হাসান আশিক, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রানা, আনসার সদস্য তোফাজ্জল হোসেন এবং কাওরাইদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নিশি।


সংরক্ষিত মহিলা সদস্য নিশি বলেন, “স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। বাল্যবিবাহ রোধে সবাইকে সচেতন হতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এমন তথ্য পেলেই প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। অভিভাবকদের আইনের প্রতি সম্মান দেখিয়ে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে।”