সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারো বলিউডে ফিরছেন মিমি

আবারো বলিউডে ফিরছেন মিমি

আবারো বলিউডে ফিরছেন মিমি


পোস্তো’-র হিন্দি রিমেক ‘শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী’-এর মাধ্যমে বলিউডে পা রাখার পর লম্বা বিরতি কাটিয়ে আবারও জাতীয় স্তরের চর্চায় ফিরছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। এবার তিনি জুটি বাঁধছেন সইফ আলি খান ও প্রতীক গান্ধীর মতো অভিনেতাদের সঙ্গে। নেটফ্লিক্সের আসন্ন পিরিয়ড ড্রামা ‘হাম হিন্দুস্তানি’-তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। মঙ্গলবার সিরিজটির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

এদিন নেটফ্লিক্সের পক্ষ থেকে ‘হাম হিন্দুস্তানি’-র ফার্স্ট-লুক টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে সিরিজের প্রধান চরিত্রদের সঙ্গে পরিচয় করানো হয়েছে। সংক্ষিপ্ত এই টিজারেই নজর কেড়েছেন মিমি চক্রবর্তী। তার চরিত্রের ঝলক প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়েছে যে, এটি একটি ভিন্নধর্মী ও শক্তিশালী চরিত্র হতে চলেছে। ওয়েব রিলিজ হওয়া সত্ত্বেও তার ব্যতিক্রমী উপস্থিতি দর্শকদের প্রত্যাশা বাড়িয়েছে।

সিরিজটির পটভূমি ১৯৫০-এর দশকের ভারত। দেশের প্রথম সাধারণ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প। কীভাবে নেহরু যুগে এক বাঙালি প্রশাসক, সুকুমার সেন, প্রায় অসম্ভব এই কাজটি সম্পন্ন করেছিলেন, সেই ঐতিহাসিক মুহূর্তকেই পর্দায় তুলে ধরা হবে। প্রায় ২০ লক্ষ ভোটকেন্দ্র, হাজার হাজার ব্যালট বাক্স এবং লক্ষাধিক নির্বাচন কর্মকর্তার সাহায্যে ভারতের প্রথম গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে সফল করার এই আখ্যানকে ‘রাজসূয় যজ্ঞ’-এর সঙ্গে তুলনা করা হয়েছে।

এই পিরিয়ড ড্রামায় দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের ভূমিকায় অভিনয় করেছেন সইফ আলি খান। তার এবং প্রতীক গান্ধীর পাশাপাশি মিমি চক্রবর্তীর চরিত্রটিও সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। টিজারে তাঁর উপস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সিরিজটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দর্শকরা সইফ, প্রতীক এবং বিশেষ করে মিমির নতুন অবতার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনও ‘হাম হিন্দুস্তানি’-র মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।