সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানের চাঁদ দেখতে সৌদির বার্তা

রমজানের চাঁদ দেখতে সৌদির বার্তা

রমজানের চাঁদ দেখতে সৌদির বার্তা

 

 

রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। দেশটির সর্বোচ্চ বিচারিক কর্তৃপক্ষ সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে— হিজরি ১৪৪৭ সালের ২৯ শাবান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ পর্যবেক্ষণ করতে।


রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়, ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবার থেকেই পবিত্র রমজান মাস শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে রমজান গণনা শুরু হবে। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী, এ বছর শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি

জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে, নির্ধারিত দিনে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিসর অঞ্চলে চাঁদ দেখা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব হতে পারে। কারণ ওইদিন চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে। পাশাপাশি সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ড্যানজন সীমার নিচে থাকবে, ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণও ঘটবে, যা তাদের অবস্থানগত নৈকট্যের ইঙ্গিত বহন করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব দেশ সরাসরি চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু নির্ধারণ করে, তারা শাবান মাস ৩০ দিন পূর্ণ করার দিকেই ঝুঁকতে পারে। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিভিন্ন দেশের স্থানীয় নীতিমালা ও মানদণ্ডের ভিন্নতার কারণে কিছু দেশে এক দিন আগেও রমজান শুরু হতে পারে।