রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপহরণ: এক মাস পর অভিযুক্ত গ্রেপ্তার

শ্রীপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপহরণ: এক মাস পর অভিযুক্ত গ্রেপ্তার

শ্রীপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপহরণ: এক মাস পর অভিযুক্ত গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার এক মাস পর মূল অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন (৩৭) ওই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।

 


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি সকালে তেলিহাটি ইউনিয়ন এলাকায় ১৬ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরিবারের অভিযোগ, রুহুল আমিন ও তার সহযোগীরা ওত পেতে থেকে মেয়েটিকে তুলে নিয়ে যায়।


ঘটনার সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে এলেও অপহরণকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরিবারের সদস্যরা ধাওয়া করেও তাদের আটক করতে ব্যর্থ হন।


নিখোঁজের পরদিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।


দীর্ঘ এক মাস আত্মগোপনে থাকার পর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রুহুল আমিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরিবারের অভিযোগ, অপহৃত অবস্থায় কিশোরী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে সে মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মামলার পর থেকেই তদন্ত চলছিল। অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।