সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে "টক্সিক

মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে "টক্সিক

মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে "টক্সিক

মুক্তির আগেই রেকর্ড বই ওলটপালট করে দিচ্ছে দক্ষিণি সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’। আগামী মার্চে মুক্তির কথা থাকলেও এরই মধ্যে ছবিটি ব্যাবসায়িক দিক থেকে একের পর এক মাইলফলক স্পর্শ করছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে— যা এখন পর্যন্ত কোনো তেলুগু ছবির ক্ষেত্রে সর্বোচ্চ।

‘টক্সিক : আ ফেইরিটেল ফর গ্রোন আপস’ শিরোনামের এই ছবির তেলুগু রাইটস কিনেছে প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।

ভারতীয় সংবাদমাধ্যমকে দিল রাজু জানান, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। চার বছর ধরে দর্শকরা তাঁর পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন। তাই ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।’

এর আগে গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পায় ছবিটির টিজার।

তবে টিজার প্রকাশের পরপরই তা ঘিরে তৈরি হয় বিতর্ক। কিছু দৃশ্যকে ‘অশালীন’ আখ্যা দিয়ে আপত্তি তোলা হলে বিষয়টি গড়ায় কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত। অভিযোগের পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা গীতু মোহনদাস।

ছবিতে যশের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন যশ ও গীতু মোহনদাস।
প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি বেশ শক্তিশালী। চিত্রগ্রহণে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী রাজীব রবি, সংগীত পরিচালনা করেছেন কেজিএফ–খ্যাত রবি বসরুর। সম্পাদনার দায়িত্বে উজওয়াল কুলকার্নি।

অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক জে জে পেরি, যিনি ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষভাবে পরিচিত।
ভেঙ্কট কে নারায়ণ ও যশ প্রযোজিত এই ছবিটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একই সময় মুসলমানদের ঈদুল ফিতর, কন্নড় ও তেলুগু নববর্ষ উৎসব উগাদি এবং মারাঠি ও গুজরাটি সম্প্রদায়ের গুড়ি পদওয়ার মতো একাধিক উৎসব থাকায় বক্স অফিসে বড় ঝড় তোলার সম্ভাবনা রয়েছে।