সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃস্টি।

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃস্টি।

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃস্টি।


সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভালোবাসা দিবসের আনন্দের মধ্যে তিনি দিলেন খারাপ খবর। অভিনেত্রী জানান, এবারের ভালবাসা দিবস তার কেটেছে হাসপাতালের বিছানায়। কারণ হিসাবে জানা যায়, মাথায় টিউমার ধরা পড়েছে অভিনেত্রীর। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আজই (১৫ ফেব্রুয়ারি) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তানিয়া বৃষ্টির অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তানিয়া বৃষ্টি। যদিও অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানাননি।

পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় ফুলের তোড়া দিয়ে মুখ-মাথা ঢেকে বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে জানান, পরদিন (১৫ ফেব্রুয়ারি) তার মাথায় অস্ত্রোপচার হবে।

এদিকে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অনুরোধ জানানো হয়, অসুস্থতার সময়টিতে যেন শুটিং ডেট বা কাজের বিষয়ে ফোন বা বার্তা দিয়ে বিরক্ত করা না হয়। সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন রয়েছে উল্লেখ করে বলা হয়েছে, সুস্থ হয়ে উঠলে তিনি নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।