সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা ইউনাইটেড হাসপাতালে জহিরুল ইসলাম চিকিৎসাধী

ঢাকা ইউনাইটেড হাসপাতালে জহিরুল ইসলাম চিকিৎসাধী

ঢাকা ইউনাইটেড হাসপাতালে জহিরুল ইসলাম চিকিৎসাধী


কিশোরগঞ্জ জেলার  হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক জনপ্রিয় হোসেনপুর উপজেলার চেয়ারম্যান,জননেতা জনাব জহিরুল ইসলাম মবিন বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন। তিনি গত কয়েকদিন ধরে তীব্র শ্বাসকষ্ট ও পায়ের গোড়ালির জটিল সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা তার

 

 শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে দলীয় সূত্রে। নিজের শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেও তিনি সর্বশেষ ২০২৬  নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সফলতা অর্জন করেছেন। দলের প্রতি তার এমন ত্যাগ,নিষ্ঠা ও ভালোবাসা দলীয় নেতাকর্মীদের মাঝে গভীর অনুপ্রেরণা জুগিয়েছে।


তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান বিএনপি'র কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা। এ সময় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মাধ্যে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য,জনাবঃ মো.শরীফুল আলম,সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সভাপতি,কিশোরগঞ্জ জেলা বিএনপি।জনাবঃ-মো.মাজহারুল ইসলাম,সাধারণ সম্পাদক জেলা বিএনপি ও নবনির্বাচিত কিশোরগঞ্জ (সদর-

 

হোসেনপুর)--১ আসনের সংসদ সদস্য। মোঃ-খসরুজ্জামান জি.এস.শরিফ,সভাপতি কিশোরগঞ্জ জেলা যুবদল। 
মোঃ-মারুফ আল মোস্তফা, সাবেক সভাপতি,কিশোরগঞ্জ জেলা ছাত্রদল। মো: শহিদুল্লাহ কায়সার শহিদ,সদস্য সচিব

 কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।  নেতৃবৃন্দদয় তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। মোঃ-জহিরুল ইসলাম মবিনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জ জেলা ও হোসেনপুর উপজেলার সকল স্তরের নেতাকর্মী,সামাজিক,শুভাকাঙ্ক্ষী,ও এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।