মাগুরার শ্রীপুর উপজেলার চাকদাহ গ্রামে বিএনপির দু' গ্রুপের হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও আহত হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শ্রীপুর উপজেলার চাকদাহ গ্রামে গত ৯ ই ফেব্রুয়ারী মাগুরা ১ আসনের সংসদ সদস্য
মনোয়ার হোসেন খানের নির্বাচনী জনসভায় বিএনপির দু' পক্ষ মিছিল নিয়ে যাওয়া কেন্দ্র করে চাকদাহ নতুন ব্রিজে মারামারি সংঘটিত হয়।এরই জের ধরে গত রবিবার বিকালে বিএনপির মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখ পিতা মৃত অরুন বিশ্বাস লাঙ্গলবাঁধ বাজার হতে নিজ বাড়ি চাকদাহ ফেরার পথে চাকদাহ গোরস্থান ব্রিজের নিকট
পৌঁছালে বিএনপির অপর গ্রুপের ইয়াকুবের সমর্থকরা তাকে মারধর করে। বিষয়টি জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে থানা পুলিশ চলে যাওয়ার পর বিএনপির মাহমুদুল হাসান টিটোর সমর্থকরা উজ্জ্বল শেখ পিতা একদিল শেখ ও শরিফুল শেখ পিতা নজরুল শেখ ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে।পরে
বিএনপির অপরপক্ষ ইয়াকুবের সমর্থকরা ঘটনা জানতে পেরে ওমর ফারুক পিতা হেলাল উদ্দিন, শাহীন পিতা দুলাল,কালাম পিতা বেলায়েত,করিম পিতা মৃত নাইম উদ্দিন, কাশেম,আকেন,আক
