সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদায়ী ইউনুসের কাছে শাওন কি জানতে চাইলেন।

বিদায়ী ইউনুসের কাছে শাওন কি জানতে চাইলেন।

বিদায়ী ইউনুসের কাছে শাওন কি জানতে চাইলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের মধ্যেই জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন, যা এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

গত (১২ ফেব্রুয়ারি) দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমি খুবই বিভ্রান্ত! প্রথমে ভেবেছিলাম ৫ আগস্ট… ভুল বললাম- ৩৬ জুলাই ২০২৪ নতুন বাংলাদেশের জন্মদিন। তারপর ১৭ অক্টোবর ২০২৫ এ ড. ইউনূস সাহেবের বক্তৃতার মাধ্যমে জানলাম- ‘জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। নবযাত্রা শুরু হলো। এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম।’ সেদিন তিনি আরও বলেছিলেন, ‘আজ আমাদের নতুন জন্মের দিন। এই স্বাক্ষরের মধ্য দিয়েই আমরা নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠা করছি।’ তার মানে ১৭ অক্টোবর ২০২৫ নতুন বাংলাদেশের জন্মদিন। WAIT… আজ আবার এটা কি দেখছি! ‘আজকে নতুন বাংলাদেশের জন্মদিন!’ মানে কি? এক দেশের কয়টা জন্মদিন? দেশটাকে তো উনি বেগম খালেদা জিয়া বানিয়ে ছাড়লেন দেখছি! আমার কাছে বাংলাদেশের জন্মদিন একটাই- ২৬ শে মার্চ ১৯৭১।”

শাওন এই স্ট্যাটাসের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের একটি ভিডিওও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, ভোটপ্রদান শেষে সাংবাদিকদের কাছে ড. ইউনূস তার অনুভূতির কথা প্রকাশ করছেন।

শাওনের বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রধান উপদেষ্টার বক্তব্য এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিন্নতা তাকে বিভ্রান্ত করেছে। অভিনেত্রী শেষাংশে উল্লেখ করেছেন, “তবে একটা কথা উনি সঠিক বলেছেন- সারা জাতির জন্য আজকে মুক্তির দিন।’ হয়তো আজকের পর জাতি উনার হাত থেকে মুক্তি পেতেও পারে।”